গ্রামীণ কৃষি ডেস্কঃ বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় ২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় বোরো হাইব্রিড ধান চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সারিয়াকান্দি উপজেলা কার্যালয়ের আয়োজনে কুতুবপুরে এ উপলক্ষে এক আলোচনাসভা ও চারা রোপণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাস্টার, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম দুখু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউল রহমান মিটু প্রমুখ।
গ্রামীণ কৃষি/ খোদেজা

