- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জপাহাড়ের ভূমি আনারস চাষে উপযোগী

পাহাড়ের ভূমি আনারস চাষে উপযোগী

পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলায় আনারস চাষ করার জন্য ভূমি খুবই উপযোগী ও স্থানীয় কৃষকরা আনারস চাষ করে বাম্পার ফলন করতে সক্ষম হয়েছে।

আনারস চাষ করে কৃষকরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী। এক সূত্রে জানা যায়, এই তিন জেলার ভিতরে রাঙ্গামাটি জেলার কৃষকরা আনারস চাষে এগিয়ে আছে। এরপর রয়েছে খাগড়াছড়ি ও বান্দরবান জেলার কৃষকগণ। পাহাড়ি অঞ্চলের পাহাড়ি-বাঙালি কৃষকগণ জুম চাষের আদলে পাহাড়ের বন-জঙ্গল পরিষ্কার করে আনারস চারা রোপণ করে এই আনারস চাষ পদ্ধতি পরিচালনা করে আসছে।

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি ও গুইমারা উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া পর্যায়ে পাহাড়ি ও বাঙালি কৃষকগণ ব্যাপক হারে আনারস চাষ করে অধিক মুনাফা অর্জন করছে বলে জানা গেছে। সরেজমিন ঘুরে দেখা যায়, গুইমারা উপজেলার হাতীমুড়া, মধ্যহাফছড়ি, রেম্রা পাড়া, কালাপানি, বড়পিলাক, পথাছড়া, সিন্দুকছড়ি ও বাইল্যাছড়ি এবং মানিকছড়ি উপজেলার মলঙ্গীপাড়া, লাপাইদং, গাইদং, হরবিল, গচ্ছাবিল, জামতলা, গভামারা, ওসমান পল্লী, উত্তর ডলু পাড়া, তবলা পাড়া, থলি পাড়া, ফকিরনালা, ডেপুয়া পাড়া, মনাছড়ি কইবাং ও এয়াতলং পাড়া প্রভৃতি এলাকায় আনারস চাষের ব্যাপক সমারোহ পরিলক্ষিত হয়।

হাতীমুড়ার আনারস চাষী মো. আরিফুল ইসলাম বলেন-আমরা আনারস চাষ করে আসছি। ঝুঁকি আছে বাজার মূল্য সঠিক ভাবে না পেলে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা থাকে। এ বার সঠিক বাজার মূল্যে পেলে লাভবান হওয়ার সম্ভবনা আছে, আশা করি আনারস চাষীরা মুনাফা অর্জন করতে সক্ষম হবে। আরেক আনারস চাষী মো. শাহাদাৎ হোসেন জানান বৃষ্টি না হওয়ায় আনারসে ফলন একটু মন্থর তারপরও আমরা আনারস চাষীরা ভালো ফলন আশা করি।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular