- বিজ্ঞাপন -
হোম জাতীয়নারায়ণগঞ্জে অগ্নিকান্ডে প্রাণহানিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

নারায়ণগঞ্জে অগ্নিকান্ডে প্রাণহানিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

গ্রামীণ কৃষি ডেস্কঃ রাষ্ট্রপতি এম আবদুল হামিদ আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ সেজান জুস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুনে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। রাষ্ট্রপতি অগ্নিকান্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
রূপগঞ্জ সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের পর ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
 

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular