বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম কৃষিনড়াইলে কৃষকদের মধ্যে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ

নড়াইলে কৃষকদের মধ্যে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ

নড়াইল জেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মওসুমে কৃষকদের মধ্যে বিনামূল্যে ১৩ হাজার উন্নত জাতের নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মওসুমে নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলায় ছয়হাজার দুইশ’টি নারিকেলের চারা, লোহাগড়া উপজেলায় তিনহাজার চারশ’টি চারা এবং কালিয়া উপজেলায় তিনহাজার ৪শ’টি নারিকেলের চারা বিনামূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। 

জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসীম উদ্দীন জানান, বর্তমানে ডাব-সহ নারিকেলের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অতি চাহিদা সম্পন্ন নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে কৃষকের মধ্যে এসব চারা বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের ফলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি নারিকেলের উৎপাদনও বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন। 

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular