- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকদ্বিতীয় ডোজের ৬ মাস পরও করোনার বিরুদ্ধে ৯৩ শতাংশ কার্যকর মডার্নার ভ্যাকসিন

দ্বিতীয় ডোজের ৬ মাস পরও করোনার বিরুদ্ধে ৯৩ শতাংশ কার্যকর মডার্নার ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্কঃ মডার্না বৃহস্পতিবার বলেছে, তাদের কোভিড ১৯ ভ্যাকসিন অন্তত ৬ মাস ধরে করোনার বিরুদ্ধে জোরালো সুরক্ষা দেবে এবং ডেল্টা ভেরিয়ান্টের মোকাবিলায় শক্তিশালী এন্টিবডি তৈরিতে নির্দিষ্ট ভেরিয়ান্ট বুস্টার ডোজ পরীক্ষা চলছে।

এই টেস্ট ফেজ ৩ বা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, মডার্নার দ্বিতীয় ডোজের শেষে ছয় মাসে ৯৩ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। কোম্পানি তিনটি পৃথক ভেরিয়ান্টের বুস্টার ডোজের ক্লিনিক্যাল টেস্ট সম্পন্ন করেছে। এ গুলোর প্রতিটিই মূল করোনভাইরাস স্ট্রেইন এবং ভারতের ডেল্টাসহ উদ্বেগজনক ভেরিয়ান্টের বিরুদ্ধে এই বুস্টার ডোজ উচ্চমাত্রার এন্টিবডি তৈরি করেছে।

মডার্নার সিইও স্টেফান ব্যানসেল এক বিবৃতিতে বলেন, ‘আমরা আনন্দিত যে আমাদের কোভিড ১৯ ভ্যাকসিন ছয় মাসের মধ্যে ৯৩ শতাংশ কার্যকারিতা দেখাচ্ছে, তবে স্বীকার করতে হবে ডেল্টা ভেরিয়ান্ট একটি উল্লেখযোগ্য নতুন হুমকি, এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে।’

গ্রামীণ কৃষি/আ  

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular