বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জদেওপাড়া ইউপির নদী ভাঙন এলাকা পরিদর্শন

দেওপাড়া ইউপির নদী ভাঙন এলাকা পরিদর্শন

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের খারিজাগাতি নিমতলা গ্রামের ভয়াবহ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক, বিশিস্ট ব্যবসায়ী, সমাজসেবক, তরুণ নেতৃত্ব ও দেওপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বেলাল উদ্দীন সোহেল।

জানা গেছে, ৯ আগস্ট সোমবার দ্রুত ভাঙন প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সাংসদের দৃস্টি আকর্ষণ করে নদী ভাঙন এলাকা পরিদর্শন ও স্থানীয় সাংসদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন বেলাল উদ্দীন সোহেল।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান,এমন বিপদের সময় ইউপি চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর না নেয়ায় এসব মানুষ চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

গ্রামীণ কৃষি/ আলিফ হোসেন

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular