তানোরঃ রাজশাহীর তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার মা রত্নগর্ভা হাজেরা বেওয়া (৯২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছে ইন্নালিল্লাহি,,,,,,,রাজিউন।
জানা গেছে, ১ লা ফেব্রুয়ারী মঙ্গলবার ভোরে রাজশাহী সাগরপাড়া নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। এদিন বিকাল ৩ টায় তানোরের কলমা ইউপির চৌরখৈর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৯২) বছর। তার ৬ পুত্র, ২ কন্যানাতি-নাতনিসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ্য হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্তার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমানসহ বিভিন্ন শ্রেনী-পেশার কয়েক হাজার মানুষ।
গ্রামীণ কৃষি/ আলিফ হোসেন

