আলিফ হোসেন, তানোরঃ রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ৬ নম্বর থেকে ৯ নম্বর ওয়ার্ডের ২ হাজার ১০১ জন কর্মহীন দরিদ্রের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর ঈদ উপহার (ভিজিএফ) খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ১৫ জুলাই বৃহস্পতিবার ইউপি ভবন চত্ত্বরে শারীরিক দুরুত্ব বজায় রেখে উপকারভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সহায়তা স্থানীয় সাংসদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মিনারুল ইসলাম, ইউপি সদস্য লফর উদ্দিন, রিয়াজ উদ্দিন, পলাশ ও সহীদুল ইসলাম প্রমুখ। এদিকে একই দিন বাঁধাইড় ইউপি ভবন চত্ত্বরে শারীরিক দুরুত্ব বজায় রেখে ইউপির এক হাজার ৪৪০ জনের মাঝে (ভিজিএফ) ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছ।
স্থানীয় সাংসদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান উপকারভোগীদের হাতে এসব চাল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মমিনুল ইসলাম, শিক্ষক রবিউল ইসলাম, ইউপি সদস্য মুকুল হোসেন, আব্দুল লতিব ও সাইদুর রহমান প্রমুখ।

