- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জতানোরের কামারগাঁ ইউপি চেয়ারম্যানে উন্নয়ন কাজ পরিদর্শন

তানোরের কামারগাঁ ইউপি চেয়ারম্যানে উন্নয়ন কাজ পরিদর্শন

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) দমদমা গ্রামে কাঁচা মাটির রাস্তার উন্নয়নে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে।

জানা গেছে, স্থানীয় সাংসদের বিশেষ বরাদ্দের (কাবিখা) অর্থায়নে এই প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে। ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ মিঞা উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলাউদ্দিন প্রামানিক, তোফায়েল আহম্মেদ ও শরিফুল ইসলাম রাজা প্রমুখ।অপরদিকে দীর্ঘদিন পর এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ শুরু হওয়ায় গ্রামবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়েছে।

তারা মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular