আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
জানা গেছে ১৫ মার্চ মঙ্গলবার ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহানা আখতার। সহকারী কমিশনার (ভুমি) সুস্মিতা রায়,এসিডি প্রোগ্রাম অফিসার কৃষ্ণা বিশ্বাস, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার, তানোর থানার অফিসার ইন্চার্জ(ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শামিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন,ও ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং সাংবাদিক এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশে ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন করা হয়। এ আইন প্রয়োগের মাধ্যমে ভোক্তা স্বার্থ তদারকিতে একই বছর গঠন করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে আইনটি বাস্তবায়নের জন্য এ পর্যন্ত পাঁচটি বিধিমালা ও প্রবিধান তৈরি হয়েছে।

