স্টাফ রিপোর্টারঃ ঢাকা মহানগরীর মিরপুর ৬ নাম্বারে রাস্তার পাশে চলাচলের জন্য চাকচিক্যময় ফুটপাত নির্মাণ করা হলেও কিছু ফুটপাত ব্যবহার করা যাচ্ছে না। ব্যস্ততম ফুটপাতের ড্রেনগুলো এখন যেন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। ড্রেনের ঢাকনার মুখ ঠিক মতো স্হাপন না করায় অহরহ ঘটছে দুর্ঘটনা। মাঝে মধ্যেই পথচারী বয়স্ক, শিশু, মহিলা ও প্রতিবন্ধীরা গুরুতর আহত হচ্ছেন।
ফলে পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে। এতে যেকোনো সময় সাধারণ মানুষের অঙ্গহানিও ঘটতে পারে। বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পচা দুর্গন্ধ এবং ডেঙ্গুমশা-মাছির উপদ্রব। দুর্গন্ধ, মশাসহ বিভিন্ন সংক্রামক রোগ বাড়ারও আশঙ্কা দেখা দিয়েছে।

প্রসঙ্গত, ৬ নাম্বার সেকশনের কেন্দ্রীয় জামে মসজিদ (বাজার) থেকে শুরু করে মেয়েদের বাংলা স্কুলের এই সুপ্রশস্থ রাস্তা জুড়ে রয়েছে ভ্রাম্যমাণ মাছ, মাংস, সবজির ভ্যান গাড়ির বাজারে সয়লাব। সুবিশাল রাস্তায় এই ভ্রাম্যমাণ দোকান কারো কাম্য নয়। অথচ এই সুন্দর চলাচলের রাস্তা এখন ভ্রাম্যমাণ দোকানদারদের দখলে।
৬ নাম্বার সেকশনের ডি ব্লকের ১০ নং রোডের পূর্ব মাথায় অবস্হিত হারুনের খাসির দোকান সংলগ্ন রাস্তা থেকে শুরু করে কেন্দ্রীয় বাজার মসজিদ পর্যন্ত রাস্তার ভ্যান গাড়ির দোকানদাররা ড্রেনের মধ্যে দোকানিদের বর্জ্য ও তারা (দোকানীরা) প্রস্রাব করে।
এক নারী পথচারী বলেন,’পথচারীদের ভোগান্তি দেখার সময় কারও নেই। ঝুঁকি নিয়েই চলতে হয়।’
সর্বপরি বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে পথচারী বয়স্ক, শিশু, মহিলা ও প্রতিবন্ধীরা যাতে এই ফুটপাতে নির্বিঘ্নে চলাচল করতে সমস্যার সম্মুখীন না হয়।
পথচারীরা মাননীয় মেয়র মহোদয়ের সুদৃষ্টি কামনা ও অতি দ্রুত সমস্যা সমাধানের জন্য বিনীত অনুরোধ করেছেন।
