বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম লাইফস্টাইলডায়াবেটিস থেকে উচ্চ রক্তচাপ রোগের মহাঔষধ ডাবের পানি!

ডায়াবেটিস থেকে উচ্চ রক্তচাপ রোগের মহাঔষধ ডাবের পানি!

বাহিরে বের হলে গরমের দিনে আমরা অনেক সময় একটা কোল্ড ড্রিংক কিনে খেয়ে নেই। সাময়িক আরামবোধ হলেও আখেরে এটা শরীরের ক্ষতিসাধন হলো। কিন্তু যদি আমরা একটা ডাব কিনে তার পানি পান করি তাহলে পেয়ে যাবো সব স্বাস্থ্য গুনাগুন। 

একটি ডাবে দুধের চেয়েও বেশি পুষ্টি থাকে কারণ এতে কোলেস্টেরল এবং চর্বি থাকে না থাকে শুধুই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন-সি, ফসফরাস, পটাসিয়াম এবং সোডিয়াম। এ ছাড়াও ডাবের পানিতে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা পুরো শরীরকে শক্তি যোগায়। 

তাই প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে অন্তত দুইবার যদি একটি করে ডাবের পানি পান করতে পারেন সেটি খুবই উপকারী হবে। ডাবে থাকা ভিটামিন-ই এবং অন্যান্য চর্বি-দ্রবণীয় ভিটামিন সমৃদ্ধ যা শরীরের মেদ কমিয়ে মানুষকে ফিট থাকতে সাহায্য করে। 

অন্যদিকে এই স্বাস্থ্যকর পানিয় আমাদের শরীরের নানা রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে থাকে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাসিডিটি, কোলেস্টরল, স্থূলতা, হৃদ রোগ, কিডনি স্টোন এই ৭ রোগের মহাঔষধ হল ডাবের পানি। ডাবের পানি অ্যাসিডিটি থেকে উপশম দেয়। এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। 

এছাড়া ডাবের পানি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় তা গবেষণা থেকে জানা গেছে। অন্যদিকে ডাবের পানি ওজন ঠিক রাখতে সাহায্য করে। খারাপ কোলেস্টরল কমাতেও সাহায্য করে। এমনকি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে, ফলে ডায়বেটিস রোগীদের জন্য এই পানিয় উপকারী।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular