গ্রামীণ কৃষি ডেস্কঃ সারা দেশের স্কুল-কলেজে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সি শিক্ষার্থীদের করোনার টিকা দিতে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
আগামী ২৩ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ই-মেইলে পাঠাতে হবে। রোববার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে ১৫ অক্টোবর রাজধানীর শিক্ষার্থীদের তথ্য চেয়ে নির্দেশনা জারি করা হয়েছিল। এতে বলা হয়, টিকা দেওয়ার জন্য মাউশির আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সি শিক্ষার্থীদের তথ্য ছক আকারে আগামী ২৩ অক্টোবরের মধ্যে উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার মেইলে পাঠাতে হবে।
উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তারা তা ২৫ অক্টোবরের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে এবং জেলা শিক্ষা কর্মকর্তারা ২৭ অক্টোবরের মধ্যে ই-মেইলে (student.vaccination2021@gmail.com) পাঠাবেন। বিশ্ববিদ্যালয়ের পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে গত ১৪ অক্টোবর থেকে পরীক্ষামূলক টিকাদান শুরু হয়।
গ্রামীণ কৃষি/অয়ন

