শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম কৃষিঝালকাঠিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ

ঝালকাঠিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ

ঝালকাঠি জেলার রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে উফশি জাতের বোরো ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গত মঙ্গলবার  সকাল ১০ টায় সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় আধুনিক প্রযুক্তির মেশিনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

পরে স্থানীয় কৃষক-কৃষাণীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক মিলি রহমান, সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মেদ ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার।

কৃষি প্রণোদনা কর্মসূচির  আওতায় ব্লক প্রদর্শনীর মাধ্যমে উফশি জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ বাস্তবায়নের লক্ষে এ রাইস প্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম শুরু করা হয়। এছাড়াও একই স্থানে তারুণ্যরে উৎসব-২০২৫ ও কৃষক ও তরুণ-তরুণীদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তির পরিচিতি এবং সম্প্রসারণের লক্ষ্যে আধুনিক কৃষি প্রযুক্তি সমূহের প্রদর্শনীর আয়োজন করা হয়।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular