বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম শিক্ষাঙ্গণচলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার (১২ সেপ্টেম্বর ২০২২) আন্ত:শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং  ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পরীক্ষার সময়সূচি জানানো হয়েছে।
রোববার ৬ নভেম্বর বাংলা প্রথম পত্র বিষয়ের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর এবং সব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্র থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল বা রচনামূলকের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে পরীক্ষার্থীরা। পরীক্ষার জন্য নির্ধারিত সময় হবে  সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ২ ঘণ্টা।
 

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular