খাগড়াছড়িঃ গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনে কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মুতাছেম বিল্ল্যাহকে বরণ করেন অতিরিক্ত দায়িত্বে থাকা মানিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। এ সময় নতুন উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, উপজেলা কৃষি অফিসার ওন্কার বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আলমগীর হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
