খাগড়াছড়িঃ “বেশী বেশী মাছ চাষ করি বেকারত্ব দূর করি” প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০২২-২২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় সরকারি বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয় ও ব্যক্তি পর্যায়ে চাষের জন্য মাছের পোনা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর ২০২২) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোণা বিতরণ করেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাছেম বিল্যাহ, উপজেলা মৎস্য অফিসার (অঃদাঃ) সুদৃষ্টি চাকমা। এছাড়া মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মৎস্য বিভাগের পক্ষ থেকে গুইমারা উপজেলার ব্যাক্তি মালিকানা মৎস্য চাষী ও বর্ডার গার্ড বাংলাদেশ গুইমারা সেক্টর সিন্দুকছড়ি সেনা জোন ও সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের জলাশয়ের জন্য পোনা বিতরণ করা হয়।
গ্রামীণ কৃষি / এম.জুলফিকার আলী ভুট্টো

