পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং মাহে রমাদানের পবিত্রতা রক্ষায়, পার্বত্য খাগড়াছড়ি জেলার, মানিকছড়ি উপজেলায় মাহে রামাদানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে মানিকছড়ি উপজেলা আহলে সুন্নত ওয়াল জামায়াত।
২ এপ্রিল শনিবার বাদ আসর মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সংগঠনের উপজেলা সভাপতি, মাও. মুহাম্মদ. বেলাল উদ্দীনের নেতৃত্বে মিছিলে যোগদান করেন, সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীরা।
মিছিলটি বাজার হয়ে আমতলা সড়ক প্রদক্ষিণ করে আবার মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এসে শেষ হয়।
এ সময়ে আহলে সুন্নত ওয়াল জামায়াত নেতা, মাও. আহমুদুল হক, মাও. আবদুল মজিদ নিজামী, মসজিদের পেশ ইমাম মাও. গোলজার আহম্মদসহ ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রামীণ কৃষি/ এম.জুলফিকার আলী ভুট্টো

