এম জেড মাসুদঃ কারিতাস আলোকিত শিশু প্রকল্পের মোহাম্মদপুর ডিআইসি (ড্রপ ইন সেন্টার) সভা কক্ষে পথশিশুদের জন্মনিবন্ধন, নিরাপদ শেল্টার ও সরকারি-বেসরকারি সুযোগ সুবিধা আদায়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
চাঁদ উদ্যান বাড়ী মালিক কল্যাণ সমিতির কার্যকরী সদস্য ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে ও কারিতাস কর্মকর্তা দেবব্রত মজুমদারের সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কমিটির সভাপতি মো: আলাউদ্দিন, চাঁদ উদ্যান বাড়ী মালিক কল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এম. জেড. মাসুদ, এএসডি প্রতিনিধি মো: বোরহান উদ্দিন, সাজেদা ফাউন্ডেশনের প্রতিনিধি রাসেল বাকি, রংধনু স্কুলের প্রতিনিধি হাসিনা বেগম, হামিম মডেল স্কুলের প্রধান শিক্ষক মো.বাবুল মিয়া ও সিটি কর্পোরেশন প্রতিনিধি।
