- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকইইউ মন্ত্রীরা স্বল্প বেতনের কর্মীদের মজুরী সুরক্ষার ব্যবস্থা নিতে সম্মত

ইইউ মন্ত্রীরা স্বল্প বেতনের কর্মীদের মজুরী সুরক্ষার ব্যবস্থা নিতে সম্মত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা ইউরোপে মজুরি স্তরের সুরক্ষা দিতে এবং কম মজুরীর বিরোধীতা করার ব্যাপারে শ্রমিকদেরকে আরো ক্ষমতা দেয়ার লক্ষ্যে ব্যবস্থা নিতে সম্মত হয়েছে। 

এই প্রস্তাবটিতে ইইউভুক্ত দেশসমূহে ন্যূনতম মজুরি নির্ধারণ না করা হলেও তা অনুমোদিত হলে বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলোতে যেখানে বেতন কম সেসব দেশে ইউরোপীয় সামাজিক মডেল চালু করার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে। খবর এএফপি’র। 

ইউভুক্ত ২৭টি সদস্য রাষ্ট্র বিদ্যমান জাতীয় বেতন ব্যবস্থা ও ন্যূনতম মজুরির ক্ষেত্রে ব্যাপক ব্যবধান থকায় এই ইস্যুটিতে বিভক্ত। উল্লেখ্য, মাসিক ন্যূনতম মজুরী বুলগেরিয়ায় মাত্র ৩১২ ইউরো, অন্যদিকে লুক্সেমবার্গে তা ২,১৪২ ইউরো।  

কিছু নর্ডিক দেশ তাদের সমষ্টিগত দরকষাকষি পদ্ধতি পরিবর্তনের বিরুদ্ধে। বিশেষ করে যেখানে কোম্পানিগুলোর শ্রমিক ইউনিয়নগুলো রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়াই তাদের সাথে সরাসরি দরকষাকষি করে থাকে।


ইইউ’র বর্তমান প্রেসিডেন্ট পদে রয়েছে স্লোভেনিয়া। সেদেশের শ্রমমন্ত্রী জানেজ সিগলার ক্রালজ বলেছেন,”শ্রমিকদেরকে তাদের কাজের মূল্য দিতে হবে।”

তিনি আরো বলেন, “কাজের ক্ষেত্রে সকল শক্তি নিয়োগ করার পরও শ্রমিকদের দারিদ্র্যের মধ্যে বসবাস ও মানসম্পন্ন জীবনযাপন করতে না পারা আমরা মেনে নিতে পারি না।” 

যেসব দেশে সমষ্টিগত দরকষাকষি ব্যবস্থা নেই সেসব দেশে সাধারণত শ্রমিকদের জন্য ভাল মজুরি দেয়া হয়। পরিকল্পনা অনুযায়ী এসব দেশেও নতুন প্রস্তাব অনুসারে মজুরি ব্যবস্থা নিশ্চিত ও বাস্তবায়নের জন্য তাগিদ দেওয়া হয়েছে।

গ্রামীণ কৃষি/ আ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular