বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকঅষ্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক

অষ্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্কঃ অষ্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে সোমবার গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।
মেলবোর্নের উত্তরাঞ্চলীয় শহরতলিতে সম্ভবত দু’জন করোনা রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
রাজ্যের স্বাস্থ্য দপ্তর বলছে, এই দুই রোগীর বিষয়ে পূর্ণ তদন্ত চলছে।
তদন্ত ও করোনা রোগীদের জিজ্ঞাসাবাদ শেষ হলে যতো তাড়াতাড়ি সম্ভব জনস্বাস্থ্য বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
স্বাস্থ্য দপ্তর বাসিন্দাদের কোভিড-১৯ বিষয়ে প্রয়োজনীয় নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, সোমবার থেকে যাত্রীদের কেউ মাস্ক না পরলে তাকে ২শ’ অষ্ট্রেলিয়ান ডলার জরিমানা গুণতে হবে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular