তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে প্রান্তিক কৃষক এবং মৎস্য খামারীদের মাঝে বিনামুল্য বীজ, সার ও মাছের খাবার বিতরণ করা হয়েছে।
আজ ৩০ জুন বুধবার তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রমুখ।
অন্যদিকে একই দিন তানোরে কর্মহীন সিএনজি চালকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন
