খোদেজা আজাদ
বৃষ্টিতে ভিজে অসুস্থ হওয়ার চেয়ে ভালো সচেতন থাকা। এজন্য যা করতে হবে-
• বাইরে বের হওয়ার সময় রেইন কোট কিংবা ছাতা নিয়ে নিন
• অল্প বৃষ্টিতে শহরের রাস্তায় পানি জমে যায়, ডাস্টবিনের ময়লা নোংরা পানি থেকে বিভিন্ন চর্মরোগ হতে পারে
• বাড়ি ফিরে গরম পানি আর সাবান দিয়ে শরীর, বিশেষ করে পা ভালোভাবে ধুতে হবে
• পানিবাহিত রোগ যাতে না হয় ফোটানো ও বিশুদ্ধ পানি পান করুন
• রাস্তার পাশে তৈরি জুস, শরবত, লাচ্ছি ইত্যাদি এড়িয়ে চলুন
• বৃষ্টির পানি জমে এডিস মশা জন্মানোর পরিবেশ তৈরি করে। খেয়াল রাখতে হবে বৃষ্টির পানি যেন কোথাও জমে না থাকে।
ঠাণ্ডা বা জ্বর হলে-
• কয়েক কোয়া রসুন থেঁতো করে তেলে গরম করুন। তেল ফুটে উঠলে নামিয়ে নিন।
• এই তেল হালকা গরম থাকতেই গলায়, বুকে ও পিঠে ম্যাসাজ করুন। কাশি, বুকের কফ, শ্বাসকষ্ট থেকে মুক্তি মিলব
• প্রচুর পানি ও ফ্রেশ ফলের জুস পান করুন
• জ্বর, গলাব্যথা, সর্দি-কাশির সমস্যা সমাধানে তুলসী পাতার চা মধু দিয়ে পান করলে দ্রুত সুস্থ হবেন।
• ঠাণ্ডা-জ্বর দুই তিন দিনেই ভালো হয়ে যায়, কিন্তু যদি তিন দিনেও এমনিতে ভালো না হয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
