- বিজ্ঞাপন -
হোম সাহিত্যআজ কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জন্মদিন

আজ কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জন্মদিন

ডেস্ক এডিটরঃ আজ কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জন্মদিন। ১৯৪৭ সালের ১৪ জুন রাজশাহী শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার কর্মজীবন শুরু ১৯৭০ সালে, বাংলা একাডেমির গবেষনা সহকারী হিসেবে। পেশায় কথাসাহিত্যিক, লেখিকা, ঔপন্যাসিক। তাঁর লেখা অনেক উপন্যাসের মাঝে বহুল আলোচিত ‘হাঙর নদী গ্রেনেড’ ও ‘পোকামাকড়ের ঘরবসতি’ উপন্যাসের কাহিনী অবলম্বনে ছবি তৈরি হয় এবং ছবি দুটো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। ১৯৯৭ সালে পরিচালক চাষী নজরুলের পরিচালনায় ‘হাঙর নদী গ্রেনেড’ ছবিটি মুক্তি পায় এবং বহুল আলোচিত হয়। ১৯৯৬ সালে পরিচালক আখতারুজ্জামান এর পরিচালনায়, নায়িকা ববিতা অভিনীত ‘পোকামাকড়ের ঘরবসতি’ ছবিটি মুক্তি পায় এবং এই ছবিটিও বহুল আলোচিত হয়।

কথাসাহিত্যিক সেলিনা হোসেন ১৯৮০ সালে বাংলা একাডেমির পুরষ্কার পান। ২০০৯ সালে একুশে পদক পান এবং ২০১৮ সালে ইন্ডিপেন্ডেন্ট ডে এওয়ার্ড পান। এ ছাড়াও এই লেখিকা অনেক পুরষ্কার ও সন্মাননায় ভূষিত হন। ২০২০ সালে ৭৩ বছর বয়সে এসেও, গ্রামবাংলার নারীদের জীবন নিয়ে লেখিকার লেখা গল্প ‘ঝিনুক কুঁড়িয়ে মুক্তা’ ‘প্রথম আলো’ ‘ঈদ সংখ্যায়’ ছাপা হয়।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের কলম তার ৭৩ বৎসর বয়সে এসেও থামেনি, বয়স তার কলমকে থামাতে পারেনি। এই লেখিকা আজও লেখালেখি করে প্রচুর সুনাম অর্জন করছেন। সেলিনা হোসেনের লেখালেখি জীবনের এই সংগ্রাম, আমাদের উৎসাহিত করে ও প্রেরণা জোগায় ।

শুভ জন্মদিন লেখিকা। ভালো থাকুন, দীর্ঘজীবী হোন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular