শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম খেলাধুলাআরচারী ওয়ার্ল্ড কাপে রৌপ্য জিতেছে বাংলাদেশ

আরচারী ওয়ার্ল্ড কাপে রৌপ্য জিতেছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ আরচারী ওয়ার্ল্ড কাপ ২০২১ স্টেজ-২ এর রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে রৌপ্য পদক জিতেছে বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি।
রোববার (২৩ মে, ২০২১) সুইজারল্যান্ডের লুসানে অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ৫-১ সেটে হেরে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ আরচারী দলকে।
এর আগে কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল এবং সেমিফাইনালে ৫-৩ সেটে কানাডাকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।
ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের এ সাফল্যে আরচারি দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular