শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম কৃষিজয়পুরহাটে গাছে গাছে দুলছে কাঁঠাল

জয়পুরহাটে গাছে গাছে দুলছে কাঁঠাল

গ্রামীণ কৃষি ডেস্কঃ জয়পুরহাট জেলার শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে গাছে গাছে বর্তমানে দুলছে পুষ্টি ও ওষুধিগুণ সমৃদ্ধ ফল কাঁঠাল।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, বারি কাঁঠাল- ১, ২ ও বাউ কাঁঠাল-১ ছাড়াও কোষের বৈশিষ্ট অনুসারে কাঁঠাল তিন প্রকারের হয়ে থাকে । এ গুলো হচ্ছে খাজা, আদরাসা ও গালা জাত। দেশে বিভিন্ন জেলায় কাঁঠালের চাষ হলেও জয়পুরহাট জেলাও পিছিয়ে নেই। জেলায় ২০২০-২১ মৌসুমে ৪ শ ৫৪ হেক্টর জমিতে কাঁঠালের চাষ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৩৫০ মেট্রিক টন কাঁঠাল। কাঁঠালের ইংরেজি নাম Jackfruit  হলেও বৈজ্ঞানিক নাম হচ্ছে Artocarpus heterophyllus.

কাঁঠালে প্রচুর পরিমানে শর্করা, আমিষ ও ক্যারোটিন রয়েছে। কাঁঠালের শাঁস ও বীজকে চীন দেশে বলবর্ধক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। কাঁঠালের পোড়া পাতার ছাইয়ের সাথে ভূট্টা ও নারিকেলের খোসা একত্রে পুড়িয়ে নারিকেল তেলে সঙ্গে মিশিয়ে ঘা বা ক্ষত স্থানে ব্যবহার করলে ঘা শুকিয়ে যায়। শিকড়ের রস জ্বর এবং পাতলা পায়খানা নিরাময়ে ভালো কাজ করে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ স ম মেফতাহুল বারি। কাঁঠাল কাঁচা অবস্থায় ও পাকার পর বীজ তরকারি হিসেবেও খাওয়া হয় এবং তোতা বা মোথা গুলো গোখাদ্য হিসেবে ব্যবহার হয়। আবহাওয়া ভালো থাকায় জেলায় এবার কাঁঠালের বাম্পর ফলনের আশা করছে কৃষি বিভাগ।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular