শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম কৃষিযশোরের অভয়নগরে একটি বোঁটায় লাউ ধরেছে ৭টি

যশোরের অভয়নগরে একটি বোঁটায় লাউ ধরেছে ৭টি

গ্রামীণ কৃষি ডেস্কঃ সাধারণত একটি লাউয়ের বোঁটায় একটি লাউ ধরার কথা প্রকৃতির নিয়মে কিন্তু মাঝেমধ্যে প্রকৃতিও দেখায় তার ভিন্ন রূপ, একটি বোঁটায় একটি লাউ নয়, লাউ ধরেছে মোট ৭ টি। এমনি এক ঘটনা ঘটেছে যশোরের অভয়নগর উপজেলার কোটা গ্রামে স্থানীয় সাংবাদিক কামরুল হাসানের বাড়িতে। এতো লাউ ধরার চাঞ্চল্যকর খবর পেয়ে সেই গ্রামে প্রতিদিনই ভিড় বাড়ছে উৎসুক মানুষের। কামরুল হাসান জানান, তার রোপন করা এই লাউগাছে প্রথমে এক বোটায় ১১টি লাউয়ের জালি ধরেছিল। কিন্তু পরবর্তীতে সাতটি লাউ বড় হয়েছে। বাকি লাউগুলো নষ্ট হয়ে গেছে।

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী বলেন, হাইব্রিডসহ প্রায় ১২ রকম জাতের লাউ এ অঞ্চলে আবাদ হয়ে থাকে। এ রকম ঘটনা সচরাচর তেমন একটা ঘটে না। তবে জেনেটিকের কারণে একটি বোটায় একাধিক লাউ ধরতে পারে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular