বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম বিজ্ঞান ও প্রযুক্তিমহাকাশ পরিবেশ পর্যবেক্ষণে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

মহাকাশ পরিবেশ পর্যবেক্ষণে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

গ্রামীণ কৃষি ডেস্কঃ চীন তাদের দেশের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের তাইউয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শুক্রবার পরিকল্পিত কক্ষপথে পরীক্ষামূলক একটি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। খবর সিনহুয়ার।
শিয়ান-৬ সিরিজের তৃতীয় এ স্যাটেলাইট বেইজিং সময় সকাল ৭ টা ১ মিনিটে লং মার্চ-৪বি ক্যারিয়ার রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়।
এ স্যাটেলাইটের সাহায্যে মহাকাশ পরিবেশ পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তি বিষয়ে পরীক্ষা চালানো হবে।
লং মার্চ রকেট সিরিজের শুক্রবারের উৎক্ষেপণ ছিল ৩৬৫তম।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular