Home জাতীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে প্রথম টিকা নিলেন পলক

মন্ত্রিসভার সদস্য হিসেবে প্রথম টিকা নিলেন পলক

মন্ত্রিসভার সদস্য হিসেবে প্রথম টিকা নিলেন পলক

গ্রামীণ কৃষি ডেস্কঃ মন্ত্রিসভার সদস্য হিসেবে প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ করোনা টিকা নিয়েছেন।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০টা ৪২ মিনিটে করোনা টিকা নেন।
এর আগে তিনি টিকা নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত বুথে গিয়ে টিকা গ্রহণ করেন।
এ উপলক্ষ্যে তিনি বলেন একটি চক্রান্তকারী মহল টিকার বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি গুজবে কান না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে নিবন্ধন করে করোনার টিকা গ্রহণের জন্য ফ্রন্টলাইনারসহ সকলের প্রতি আহ্বান জানান। করোনা টিকা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লি¬ষ্টদের প্রতি আহবান জানান তিনি।
টিকা গ্রহণ করার পর কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বলেও জানান তিনি।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এসময় উপস্থিত ছিলেন।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here