- বিজ্ঞাপন -
হোম মহানগরজয়যাত্রা টেলিভিশন যেন বাঙ্গালীপনার আদল থেকে সরে না যায়:সরকার আবুল কালাম আজাদ

জয়যাত্রা টেলিভিশন যেন বাঙ্গালীপনার আদল থেকে সরে না যায়:সরকার আবুল কালাম আজাদ

বিশেষ প্রতিনিধিঃ বিশিষ্ট কৃষি লেখক এবং আমরা পল্লবী বাসী সংগঠন এর সাধারণ সম্পাদক সরকার মো. আবুল কালাম আজাদ জয়যাত্রা টেলিভিশন যেন বাঙ্গালীপনার আদল থেকে সরে না যায় বুধবার (২১ অক্টোবর) রাতে জয়যাত্রা টেলিভিশন পরিদর্শন কালে সাংবাদিকদের এ কথা বলেন।  

তিনি আরও বলেন, জয়যাত্রা টেলিভিশনের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের সার্বিক সাফল্যের পাশাপাশি, জয়যাত্রা টেলিভিশনের দীর্ঘায়ু কামনা করেন এবং যেন বাঙ্গালীপনার আদল থেকে এতোটুকু সরে না যায় সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।   

এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ, শাহাদাত হোসেন সবুজ এবং গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক এস এম আশরাফুল আলম, জয়যাত্রা টেলিভিশনের এমডি এফবিসিসিআই’র পরিচালক সিষ্টার হেলেনা জাহাঙ্গীর সিআইপি।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular