বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম কৃষিসাতক্ষীরায় শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ

সাতক্ষীরায় শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ

সাতক্ষীরা জেলার সদর উপজেলায় আজ ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার সকালে সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি পালিত হয়।

প্রধান অতিথি হিসাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ এ কর্মসূচি উদ্বোধন করেন। 

‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সরফরাজ নেওয়াজ সাগরের সভাপতিত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক স.ম শহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম প্রমুখ। 

এ কর্মসূচি থেকে প্রত্যেক শিক্ষার্থীকে দু’টি করে গাছের চারা দেওয়া হয়। 

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular