- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাগুইমারার সিন্দুকছড়ি জোন কর্তৃক অসুস্থ ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান

গুইমারার সিন্দুকছড়ি জোন কর্তৃক অসুস্থ ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান

এম. জুলফিকার আলী ভুট্টো; খাগড়াছড়িঃ খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সিন্দুকছড়ি জোন সদরে সুবিধা বঞ্চিত, অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, অতিবৃষ্টিতে ভেঙ্গে পড়া গৃহ নির্মাণে অক্ষম ব্যক্তিদের ঢেউটিন, স্কুলের গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগসহ অসুস্থ ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্ণেল ইসমাইল সামস আজিজি,পি এস সি, জি। এ সময় জোন কমান্ডার উপস্থিত সকলকে দলমত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular