বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলামানিকছড়িতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

মানিকছড়িতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

এম. জুলফিকার আলী ভূট্টোঃ পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২০২৪ খ্রি. পালিত হয়।

আজ শনিবার সকালে মানিকছড়ি উপজেলা পরিষদের মিলনায়তনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন পরবর্তী শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৫৩ তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠানে মানিকছড়ি উপজেলা সমবায় অফিসার মো. আইউবুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূইয়া। অগ্রণী যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক এম, জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাশেদ, উপজেলা মৎস্য অফিসার প্রণব কুমার সরকার, বাংলাদেশ কৃষি ব্যাংক মানিকছড়ি শাখার ব্যবস্থাপক ওসমান চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহানা মোস্তফা প্রমুখ। সমবায়ীদের মধ্যে বক্তব্য প্রদান করেন দি মারমা অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুইচিংপ্রু মারমা, অগ্রণী যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. ফারুক হোসেন।

বক্তারা বলেন যে কাজ একজনে করতে পারে না, তা বহুজন মিলিত হয়ে সম্পন্ন করা সম্ভব। তাই সমবায়ের গুরুত্ব অপরিসীম। যে কোন ভাল কাজ দশজনে মিলেমিশে করলে তার সুফল অনেক। আপনারা যারা সমবায়ী তারা সঠিক ভাবে সততার সাথে সমবায় সমিতি পরিচালনা করবেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular