- বিজ্ঞাপন -
হোম প্রবাসের খবরপ্রবাসী ভিআইপি ক্লাব ইউকে শাখার উদ্যোগে আগামী ২৭ ডিসেম্বর হতে যাচ্ছে জমকালো...

প্রবাসী ভিআইপি ক্লাব ইউকে শাখার উদ্যোগে আগামী ২৭ ডিসেম্বর হতে যাচ্ছে জমকালো পিঠা উৎসব

রিয়াজুল ইসলাম কাওছার, ইউরোপঃ প্রবাসী ভিআইপি ক্লাব ইউকে শাখার উদ্যোগে আগামী ২৭ ডিসেম্বর হতে যাচ্ছে জমকালো পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

আগামী ২৭শে ডিসেম্বর বুধবার লন্ডনের স্থানীয় ইস্টহাম সাউথেন্ড হলে ইউকে শাখার উদ্যোগে অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত জনপ্রিয় কন্ঠ শিল্পী পলাশ এবং ইউরোপের কন্ঠ শিল্পী জিনাত শফিক সহ অন্যরা ।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রবাসী ভিআইপি ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয় শফিক খান জাকির হোসেন এবং মিজানুর রহমান বিপ্লব। প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর এর ইউকে শাখার এই আয়োজনের মাধ্যমে প্রবাসে বংশদ্ভূত নতুন প্রজন্মের মাঝে বাংলার কৃষ্টি পরিচয়ের লক্ষ্যে করা হচ্ছে এই পিঠা উৎসবের আয়োজন জানালেন আয়োজকরা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হলো আই অন টিভি ইউকে ।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular