বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাবরিশালে বাংলাদেশ বেতারের আয়োজনে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

বরিশালে বাংলাদেশ বেতারের আয়োজনে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

এম.জুলফিকার আলী ভুট্টোঃ রোববার সকাল ১১ টায় বরিশাল সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজনে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই. ই. এম ইউনিটের আর্থিক সহযোগিতায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা “তারুণ্যের কন্ঠ” অনুষ্ঠিত হয়।

বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান “তারুণ্যের কন্ঠ” এর আলোচনা সভায় বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই।

উপস্হিত ছিলেন বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এবং উপাধ্যক্ষ সালমা বেগম। এ ছাড়া জেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথি বলেন, বাল্য বিবাহ আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের সবার কাজ করতে হবে বাল্য বিবাহ প্রতিরোধে। আসুন সম্মিলিত ভাবে বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করি। বহিঃধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ আগামী ১৬ ডিসেম্বর শনিবার রাত ৮ টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এক যোগে প্রচার হবে।

বাংলাদেশ বেতার সবার জন্য, সব সময়, সব খানে. এই স্লোগানকে সামনের রেখে রেডিও সেটে ঢাকা ‘ক’ ৬৯৩ কিলোহার্টজে ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ ছাড়া বাংলাদেশ বেতারের অ্যাপে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি শুনতে পাবেন এ অনুষ্ঠান।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular