নিজস্ব প্রতিবেদকঃ চাদঁপুর জেলার মতলব উত্তর উপজেলা এবং ছেঙ্গারচর পৌরসভার অন্তর্গত ৬ নং ওয়ার্ড এর বাসিন্দা সদ্য প্রয়াত মো. আমিনুল হক প্রধান’র নিজ বাসভবনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকার সময় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলার স্হানীয় গণ্য মান্য বাক্তিবর্গ, গুণগ্রাহী ও আত্নীয়-স্বজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ আগষ্ট ‘২০২০ শনিবার রাত ৮:৩০ টায় মো. আমিনুল হক প্রধান মৃত্যুবরণ করেন। তিনি বিশিষ্ট কৃষি লেখক ড.সরকার মো. আবুল কালাম আজাদ এবং গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম আশরাফুল আলমের মামা।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন ছোট ঝিনাইয়া পশ্চিম পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাজুল ইসলাম।
