এম.জেড.মাসুদঃ মোহাম্মদপুর চাদঁউদ্যান হাউজিং এ অবস্থিত রংধনু ইউসিএলসি,ইস্ট অলোকন-১ প্রজেক্ট, ঢাকা আহছানিয়া মিশনের (ডাম) উদ্যোগে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করেন।
স্কুল প্রাঙ্গনে স্কুলের সুবিধা বঞ্চিত ও কর্মজীবী শিশুদের নিয়ে দোয়া, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে রচনা ,কবিতা আবৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মিসেস সুফিয়া আক্তার (বাবলী)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চাঁদ উদ্যান বাড়ি মালিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মাসুম জাহিদ মাসুদ।
বক্তব্য রাখেন হাউজিংয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ ইলিয়াস হোসেন মানিক, হামিম মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, কারিতাস (ড্রিম) রাউট রীচ অফিসার কোভিদ হোসাইন।
দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ নাজমুল ইসলাম।
