শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলারামগড়ে ৪৩ ব্যাটালিয়ন বিজিবি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রামগড়ে ৪৩ ব্যাটালিয়ন বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

খাগড়াছড়িঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামগড় ৪৩ ব্যাটালিয়নের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৪৩ বিজিবিতে দোয়া, আলোচনা সভা, কেক কাটা এবং প্রীতিভোজের আয়োজন করে।

রবিবার (৩১ জুলাই-২০২২) দুপুরে বিজিবির রামগড় ৪৩ ব্যাটালিয়ন সদরের সম্মেলন কক্ষে অন্যান্য অনুষ্ঠান শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক ট্রান্সফোর্স চেয়ারম্যান ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্ণেল মো. হাফিজুর রহমান, পিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো.কামাল মামুন, বিজিবির গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার ও বিভিন্ন জোন কমান্ডার, কর্মকর্তাবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, হেডম্যান, কার্বারী, সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রামীণ কৃষি / এম.জুলফিকার আলী ভুট্টো

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular