শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর সেনাপ্রধানের

বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর সেনাপ্রধানের

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০ কোটি টাকার একটি চেক হস্তান্তর করেছেন।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে চেকটি প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হয়। এতে আরো বলা হয়, বন্যা-দুর্গত এলাকায় মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে তাদের একদিনের বেতন জমা দেয়ার মাধ্যমে একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular