মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মহানগর৩ দিনে প্রায় ২১ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে দক্ষিণ সিটি...

৩ দিনে প্রায় ২১ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে দক্ষিণ সিটি করপোরেশন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) গত ৩ দিনে প্রায় ২১ হাজার মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে অপসারণ করেছে। 
গত ৯ জুলাই সন্ধ্যা ৬টা হতে আজ মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ হাজার ৮৮০টি ট্রিপের মাধ্যমে মোট ২০ হাজার ৬২৬ দশমিক ৩৪ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করেছে।   
এদিকে মঙ্গলবার ঢাদসিক এলাকার ৫৮টি ওয়ার্ডে কোরবানির পশুর জবাই করা হয়েছে। তৃতীয় দিনে ৪, ৬, ৯-১১, ১৮, ২১, ৫২, ৫৯-৬১, ৬৩, ৬৬, ৬৭, ৭১, ৭২ ও ৭৫ নম্বর ওয়ার্ড বাদে বাকী ৫৮টি ওয়ার্ডে ৯৩৫টি কোরবানির পশু জবাই করা হয়েছে। সকাল থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এসব পশু জবাই করা হয়। 
সন্ধ্যা ৬ টা ১০ মিনিট নাগাদ সকল ওয়ার্ড হতে ঈদের তৃতীয় দিনে জবাইকৃত কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।   

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular