আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোর পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে স্থানীয় সাংসদের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করেছেন তাঁর বিশস্ত-আস্থাভাজন নেতৃত্ব বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও মানবতার ফেরিওয়ালা আবুল বাসার সুজন।
রাজনীতিতে আত্মপ্রকাশের পর থেকেই সাংসদের আহবানে সাড়া দিয়ে সুজন পৌরসভার উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন।
স্থানীয়রা সুজনকে সাংসদের বিশস্ত কর্মী ও পৌরবাসির আশার বাতিঘর হিসেবে অবহিত করেছেন। জানা গেছে, তানোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কালীগঞ্জহাট তিন রাস্তার মোড়ে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে এই পথে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ পৌর মেয়রের কাছে অনেক আবেদন-নিবেদন করে আসলেও কোনো প্রতিকার পাননি।
এদিকে ঘটনা জানার পর স্থানীয় সাংসদের পক্ষে উদিয়মান তরুণ নেতৃত্ব ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আবুল বাসার সুজন জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণ করেছেন। ১৩মে শুক্রবার সুজন উপস্থিত থেকে ইট ও খোয়া-বালি দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নাগরিকগণ সাংসদ ও সুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি মেয়রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ করে অকথ্য ভাষায় গালাগালি করে। প্রসঙ্গত, ইতিপূর্বে ৬ নম্বর ওয়ার্ডের তাঁতিয়ারপাড়া, মথুরাপুর আদিবাসীপাড়া ও সরদারপাড়া গ্রামের যাতায়াতের ২টি রাস্তা দীর্ঘ ৫ বছর ধরে চলাচলের প্রায় অনুপোযোগী হয়ে পড়েছিল।
গ্রামবাসীরা জানান, পৌরসভার মেয়রকে বার বার অনুরোধ করার পরেও রাস্তার উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি। তিনি নির্বাচনের সময় থেকে শুধু আশ্বাস দিয়ে আসছেন। ফলে বাধ্য হয়ে গ্রামবাসী বিশিস্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল বাসার সুজনের দৃস্টি আকর্ষণ করেন।
গত বছরের ৬ অক্টোবর মঙ্গলবার গ্রামবাসীর দৃস্টি আকর্ষণে সাড়া দিয়ে আবুল বাসার সুজন স্থানীয় আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে রাস্তার উন্নয়নে অনুদান হিসেবে নির্মাণ সামগ্রী (ইট) দিয়ে রাস্তায় চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন।
এদিকে এসব উন্নয়নের খবরে গ্রামবাসীর মধ্যে উৎসবের আবহ সৃস্টি হয়েছে বিরাজ করছে উৎসবের আমেজ এবং গ্রামবাসী স্থানীয় সাংসদ ও সুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামি পৌর নির্বাচনে আবুল বাসার সুজনকে মেয়র নির্বাচিত করার অঙ্গীকার করেছেন।
