- বিজ্ঞাপন -
হোম সারা বাংলামঙ্গলবার থেকে মোংলা বন্দর জেটির কাজ বন্ধ

মঙ্গলবার থেকে মোংলা বন্দর জেটির কাজ বন্ধ

ঘূর্ণিঝড় অশনির কোন প্রভাব পড়েনি মোংলা বন্দরে। সোমবার দুপুর পর্যন্ত মোংলা বন্দরের সকল কাজ স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা (সিগনাল) চারে পৌছালে মোংলা বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া মঙ্গলবার থেকে মোংলা বন্দরের জেটি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় অশনির কোন বিরূপ প্রভাব মোংলা বন্দরে এখনও পড়েনি। মোংলা বন্দরের সকল কাজকর্ম স্বাভাবিক রয়েছে। বন্দর জেটিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আশ্রয় নিয়েছে। কোস্টগার্ডের জাহাজও বন্দর জেটিতে নোঙ্গর করার কথা রয়েছে। এর ফলে বন্দর জেটিতে অন্য জাহাজ নোঙ্গর সুযোগ থাকবে না। এজন্য মঙ্গলবার থেকে মোংলা বন্দরের জেটির কার্যক্রম বন্ধ থাকবে।
শেখ ফখর উদ্দীন বলেন, ঘূর্ণিঝড় অশনির আঘাতের ফলে আবহাওয়া অধিদপ্তরের সিগনাল চারে পৌছালে মোংলা বন্দরের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হবে। এই সময়ে বন্দর চ্যানেলেও জাহাজ চলাচল করতে পারবে না। কোস্টার জাহাজ যেগুলো থাকবে সেগুলোকে নিরাপদে নেয়া হবে। তবে সিগনাল চার না হওয়া পর্যন্ত বন্দরের অন্যান্য কাজ স্বাভাবিকভাবে চলবে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular