- বিজ্ঞাপন -
হোম সারা বাংলামানিকছড়ি উপজেলার ওসমান পল্লী এলাকায় জল বসন্তের প্রভাব বেড়েছে

মানিকছড়ি উপজেলার ওসমান পল্লী এলাকায় জল বসন্তের প্রভাব বেড়েছে

খাগড়াছড়ি সংবাদদাতাঃ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ওসমান পল্লী গ্রামে জল বসন্তের প্রভাব বেড়েছে। কোন কোন পরিবারে একজন কিংবা দুই জন এই মৌসুমে আক্রান্ত হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায় কোন পরিবারে পর্যায়ক্রমে তিন জনও এই রোগে আক্রান্ত হয়েছে। এ ব্যাপারে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানিকছড়ির সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ও স্বাস্থ্য বিভাগের তিন সদস্যের একটি টিম ওসমান পল্লী মডেল পাড়াকেন্দ্রে এসে আক্রান্ত রোগীর কাছ থেকে জল বসন্ত রোগের রক্তের স্যাম্পল গ্রহণ করেছেন। পাশাপাশি জল বসন্ত রোগে আক্রান্ত রোগীদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন স্বাস্থ্য সহকারি, মো. ইউসুফ, মেডিকেল টেকনোলজি (ল্যাব), রাজীব ভট্টাচার্য এবং স্যানিটারী পরিদর্শক পুলক চক্রবর্তী প্রমূখ।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা স্বাস্থ্য বিষয়ক টিমকে সহযোগিতা করেন বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে সংশ্লিষ্ট পাড়াকর্মী মোসাম্মাৎ রাবেয়া আক্তার ও মাঠ সংগঠক মোসাম্মৎ নার্গিস পারভীন এবং ওসমান পল্লী মডেল পাড়াকেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম. জুলফিকার আলী ভুট্টো।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular