রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাখাগড়াছড়িতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

খাগড়াছড়িতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

“এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সমাজ সেবা অধিদপ্তর খাগড়াছড়ি কর্তৃক সকাল ০২ এপ্রিল ২০২২ শনিবার ১০টায়, খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভা।

বিশ্ব অটিজম সচেতনতা দিবস এ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সমাজ সেবা বিভাগের দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ সদস্য শাহীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্সের চেয়ারম্যান প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সমাজ সেবা অধিদপ্তর খাগড়াছড়ির সহকারি পরিচালক রোকেয়া বেগম’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সমাজ সেবা অধিদপ্তর উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা ও সমাজ সেবা অধিদপ্তরের মো. নাজমুল আহসান প্রমুখ।

গ্রামীণ কৃষি/ এম.জুলফিকার আলী ভুট্টো

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular