খাগড়াছড়ি সংবাদদাতাঃ মঙ্গলবার (২৯ মার্চ-২০২২) “শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা” এই মূলমন্ত্রকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার, মানিকছড়ি উপজেলায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানিকছড়ি উপজেলার টাউন হলে, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার, রক্তিম চৌধুরীর সভাপতিত্বে উপজেলা আনসার ভিডিপি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৭ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক ও খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা কমান্ড্যান্ট, মো. জিয়াউর রহমান।
মাটিরাঙ্গা উপজেলা আনসার ভিডিপি অফিসের প্রশিক্ষক, রুবেল দে’র উপস্থাপনায় সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা আনসার ভি.ডি.পি অফিসার, কৃপালিনা চাকমা, এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, খাগড়াছড়ি জেলা শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম।

আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক শেখ মো. শোয়েব, ইউনিয়ন দল নেতা মো. ছিদ্দিকুর রহমান ও ইউনিয়ন দলনেত্রী রোকেয়া বেগম প্রমূখ।
উপজেলা সমাবেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নানা কর্মকাণ্ডের প্রশংসা করে বক্তব্য তুলে ধরেন সমাবেশের বক্তারা, আলোচকরা আরো বলেন বাংলাদেশ আনসার ভিডিপি বাংলাদেশ আধা সামরিক বাহিনী। বাংলাদেশ আনসার ভিডিপি সদস্য-সদস্যা সংখ্যা প্রায় ৬১ লক্ষ। আনসার ভিডিপি সদস্যরা জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালন করে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
আনসার ভিডিপি সদস্যরা বাল্য বিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ ও টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকে স্বেচ্ছাসেবী হিসেবে। পরে আনসার ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে ভালো কাজের অবদান স্বরূপ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

