সোমবার, এপ্রিল ২০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জতানোরে খাস সম্পত্তির জম্পেশ বাণিজ্য

তানোরে খাস সম্পত্তির জম্পেশ বাণিজ্য

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের বাধাঁইড় ইউনিয়নের (ইউপি) গোয়ালপাড়া গ্রামের সাইফুল ইসলামের পুত্র সাহাবুল ইসলাম খাস সম্পত্তি নিয়ে জম্পেশ বাণিজ্য করছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহচর সাহাবুল সমাজের স্বশিক্ষিত হতদরিদ্র ভুমিহীনদের রঙীন স্বপ্ন দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে অবৈধভাবে খাস জমির পজিশন বিক্রি করেছেন। কিন্ত্ত দলিল করে দেবার কথা বলে টাকা নিলেও এখানো কাউকে কোনো কাগজপত্র করে দেননি।

স্থানীয়রা বলছে, ঘর প্রতি দেড় থেকে দুই লাখ টাকা করে নেয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ১৯ মার্চ শনিবার সরেজমিন বাধাইড় ইউপির একান্নপুর মৌজার গোয়ালপাড়া গ্রামে দেখা গেছে, ভুমিহীনরা যার যার পজিশনে টিন দিয়ে বসতঘর নির্মাণ করছেন।

এ সময় গ্রামের ইলিয়াস আলীর পুত্র আব্দুল গাফ্ফর, সোলেমান আলীর পুত্র আবুল কালাম ও আবুল কালামের পুত্র আশরাফুল ইসলাম বলেন, সাহাবুলের কাছে থেকে তারা জমি কিনেছেন, তাদের দু’একদিনের মধ্য দলিল করে দেয়ার কথা বলা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে সাহাবুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, এসব দুই নম্বর খাস তার নামে লিজ নেয়া আছে, তিনি কোনো টাকা পয়সা না নিয়ে বিনা টাকায় তাদের বসবাসের অনুমতি দিয়েছেন।

এবিষয়ে ইউপি ভূমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) রাবিউল ইসলাম বলেন, দুই নম্বর খাস সম্পত্তির পজিশন বিক্রি বা সাব লীজ দেবার কোনো সুযোগ নাই। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে।

গ্রামীণ কৃষি/ আলিফ হোসেন      

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular