আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের (ইউপি) ভিজিডি উপকারভোগীদের মাঝে ভিজিডির চাউল বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ৩ মার্চ বৃহস্পতিবার “শেখ হাসিনার বাংলাদেশ” ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে সামনে স্থানীয় সাংসদের পক্ষ থেকে ভিজিডি চাউল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল।
এদিন ইউপির ৩৭৭ জন ভিজিডি উপকারভোগীর মাঝে মাথা পিছু ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
