শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকরাশিয়াকে মোকাবেলায় ইউক্রেন ‘এককভাবে’ লড়াই করছেঃ প্রেসিডেন্ট জেলানস্কি

রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেন ‘এককভাবে’ লড়াই করছেঃ প্রেসিডেন্ট জেলানস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট শুক্রবার বলেছেন, রাশিয়া ব্যাপক পরিসরে আগ্রাসন চালানো শুরু করার পর কিয়েভ ক্রেমলিনকে মোকাবেলায় তাদের নিজের দেশের পক্ষে একেবারে এককভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। মস্কোর প্রথম দিনের আগ্রাসনে ইউক্রেনের ১৩০ নাগরিক নিহত হয়েছেন। খবর এএফপি’র।
মধ্যরাতের পর জাতির উদ্দেশে দেয়া এক ভিডিও ভাষণে ভøাদিমির জেলানস্কি বলেন, ‘আমাদের রাষ্ট্রকে রক্ষায় আমরা একাই যুদ্ধ করে যাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘কারা আমাদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে প্রস্তুত? এ ক্ষেত্রে আমি তো কাউকে দেখছি না। কারা ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদের নিশ্চয়তা দিতে প্রস্তুত? এ ব্যাপারে সকলেই শঙ্কিত।’
জেলানস্কি বলেন, বৃহস্পতিবার প্রথম প্রহরে হামলা শুরুর পর থেকে সামরিক ও বেসামরিক মিলে ইউক্রেনের ১৩৭ নাগরিক নিহত হয়েছেন।
তিনি বলেন, রাশিয়ার হামলায় আরো ৩১৬ জন আহত হন।
জেলানস্কি আরো বলেন, রাশিয়ার ‘নাশকতা চালানো গ্রুপ’ রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। তিনি নগরীর নাগরিকদের সজাগ থাকার এবং কারফিউ পালনের আহ্বান জানান।
প্রেসিডেন্ট বলেন, তিনি ও তার পরিবার ইউক্রেনে রয়েছেন। ‘এক নম্বর লক্ষ্য’ হিসেবে রাশিয়া তাকে সনাক্তকরণ করা সত্ত্বেও তিনি দেশেই অবস্থান করছেন।
জেলানস্কি বলেন, ‘রাষ্ট্র প্রধানকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার মাধ্যমে তারা ইউক্রেনকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে চায়।’

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular