শুক্রবার, জুন ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাতানোরের তালন্দ কলেজে নিয়োগ স্থগিত !

তানোরের তালন্দ কলেজে নিয়োগ স্থগিত !

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের তালন্দ আনন্দ মোহন ডিগ্রী কলেজ অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার গোপণে পচ্ছন্দের প্রার্থীকে কর্মচারী (বিজ্ঞান ল্যাব সহকারী) পদে নিয়োগ দিতে ব্যর্থ হয়ে, পরীক্ষার আগের দিন কোনো পূর্ব ঘোষণা ও কারণ ছাড়াই একক ক্ষমতা বলে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় চাকরি প্রত্যাশীদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী অভিযোগ করে বলেন, কোনো সুনিদ্রিষ্ট কারণ ছাড়াই যদি নিয়োগ কার্যক্রম স্থগিত করা হবে, তাহলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো কেন ? আবার তারা এতো দৌড়ঝাঁপ ও পয়সা ব্যয়ে আবেদন করে পরীক্ষার প্রস্ত্ততি নিলেও তারা নিয়োগ পরীক্ষা থেকে বঞ্চিত হবে কেন ? তাছাড়া এই পরীক্ষার জন্য তারা অন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নি এর দায় নিবে কে ?

এদিকে এখবর ছড়িয়ে পড়লে চাকরি প্রত্যাশীসহ অভিভাবক মহলে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে, তারা অধ্যক্ষ বিষ্ণুপদ সরকারের অপসারণের দাবি তুলেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। স্থানীয় অসমর্থিত সুত্র জানায়, অধ্যক্ষ তার পচ্ছন্দের প্রার্থী নিয়োগ দিতে গোপণে কর্মচারী (বিজ্ঞান ল্যাব সহকারী) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

ওই পদে নিয়োগ পেতে ১৫ জন প্রার্থী আবেদন করেন। কিন্ত তালন্দ কলেজপাড়ার এক প্রার্থীকে নিয়োগ দিতে অধ্যক্ষ মরিয়া হয়ে উঠে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায় অধ্যক্ষ প্রায় ১৬ লাখ টাকা আর্থিক সুবিধা নিয়ে ওই পদে পচ্ছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে সকল প্রক্রিয়া সম্পন্ন করে গত ৭ ফেব্রুয়ারী সোমবার নিয়োগ পরীক্ষার দিন ধার্য করেন।

তবে ঘটনা ফাঁস হয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এদিকে পরিস্থিতির প্রতিকুলতা বুঝতে পেরে অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার তার একক ক্ষমতা বলে পরীক্ষার আগের দিন কোনো পুর্ব ঘোষণা ছাড়াই নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এবিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিয়োগ পরীক্ষা গ্রহণের সকল প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন, কিন্ত্ত হঠাৎ করে এমপি সাহেব লোক পাঠিয়ে পরীক্ষা গ্রহণে নিষেধ করায় সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular