বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়আজ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবলে অফিস

আজ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবলে অফিস

গ্রামীণ কৃষি ডেস্কঃ করোনাভাইরাসের বিস্তার রোধে অর্ধেক জনবল নিয়ে আজ থেকে অফিস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সব অফিস অর্ধেক জনবল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করবে। অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিজ কর্মস্থলে অবস্থান করবেন। দাফতরিক কার্যক্রম ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।

আদালতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবেন সুপ্রিম কোর্ট।
ব্যাংক বিমা, আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলে আদেশে বলা হয়েছে।

গ্রামীণ কৃষি/ কালাম

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular